ইউল্যাবে হয়ে গেল উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ১৬:২৩ আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৬:২৪

ইউল্যাবে হয়ে গেল উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতা ইউল্যাব সংস্কৃতি সংসদের আয়োজনে হয়ে গেল আন্তঃ ইউল্যাব উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতা ২০১৯। ‘গুরু বিনা ক্যায়সে গুন গাওয়ে’ শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নেয় ইউল্যাবের শিক্ষার্থীরা।  

ইউল্যাবের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ট্রাস্টি বোর্ডের সদস্য আমিনা আহমেদ, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রেজিস্ট্রার আখতার আহমেদ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ। বিচারক হিসেবে ছিলেন ড. হারুন অর রশীদ এবং শ্রী অনিল কুমার সাহা।

প্রথম স্থান অর্জন করে শায়িকা ইসলাম নাবিলা (রাগঃ মালকোষ) কম্পিউটার সাইন্সের ছাত্রী, দ্বিতীয় স্থান অর্জন করে আনিকা নুসরাত রিদমী (রাগঃ ভীমপলশ্রী) কম্পিউটার সায়েন্সের ছাত্রী এবং তৃতীয় স্থান অর্জন করে রওশন জমির শোভন (রাগঃ কলাশ্রী) সাংবাদিকতা বিভাগের ছাত্র।

ছাত্রছাত্রীদের উচ্চাঙ্গ সঙ্গীত এর তালিম দিয়েছেন ডঃ মিন্টু কৃষ্ণ পাল। তবলায় ছিলেন পণ্ডিত দিলীপ কুমার চক্রবর্তী, এস্রাজ বাজান অসিত বিশ্বাস এবং তানপুরায় ছিলেন ভজন কুমার। প্রতিযোগিতার পুরো আয়োজনের তত্ত্বাবধান করেছেন ইউল্যাবের স্কুল অব বিজনেসের জ্যেষ্ঠ প্রভাষক এবং ইউল্যাব সংস্কৃতি সংসদের উপদেষ্টা সাজেদুল আলম।

প্রতিযোগিতা শেষে ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য আমীনাহ আহমেদ বক্তব্য দেন। তিনি শুদ্ধ সঙ্গীত চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে বিজয়ীদের হাতে স্মারক দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় ইউল্যাব সংস্কৃতি সংসদের আয়োজন।

ইউল্যাব সংস্কৃতি সংসদ ইউল্যাবের ২৩টি ক্লাবের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি এ জাতীয় নানা আয়োজন করে আসছে।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
শিশুকে যৌন নির্যাতন সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা 
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা 
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া