কুবিতে ‘উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৯, ১৮:১২ আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:৫৮
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের ‘উন্নয়ন সাংবাদিকতা’ কোর্সের অংশ হিসেবে ‘উন্নয়ন সাংবাদিকতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৭ আগস্ট।

কুবিতে ‘উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলামের সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম।

কুবিতে ‘উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রধান আলোচক মোহসীন-উল হাকীম বলেন, ‘সাংবাদিকদের একটি বিষয়ের উপর দিনের পর দিন লেগে থাকতে হয়। অধৈর্য্য হওয়ার কোনও সুযোগ নেই। লেগে থাকলে অনেক বড় তথ্য বেরিয়ে আসে।’
বিশেষ অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, ‘আমরা বড় বিষয়ের পেছনে ছুটতে ছুটতে ছোট কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয়গুলো ভুলে যাই। যার প্রমাণ ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে মিডিয়াগুলো যদি আরও আগে এর বিস্তার ও প্রতিরোধ নিয়ে মানুষকে সচেতন করত তবে এটি মহামারী রূপ ধারণ করতো না।’
সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান বেলাল হুসাইন বলেন, ‘তৃতীয় বিশ্বের দেশের মানুষের জীবনমান উন্নয়নে ও অধিকার নিশ্চিতে উন্নয়ন সাংবাদিকতা অনেক বড় ভূমিকা রাখতে পারে। উন্নয়ন সাংবাদিকতায় উন্নয়নের সব সূচকই উঠে আসে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সিমু দে, প্রভাষক মাহমুদুল হাসান, প্রভাষক আলি আহসান, প্রভাষক অর্ণব বিশ্বাস ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে এবার আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি
শাহজালালে এবার আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
রিয়াদ-জেদ্দাগামী ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী
রিয়াদ-জেদ্দাগামী ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম