ইবিতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ

ইবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ১৬:৪০ আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২২:০৬
image

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মঞ্চনাটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুর দেড়টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে নাটকটি মঞ্চায়নের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ইবিতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ

বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) পরিবেশনায় নাটকটিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হয়। এ সময় বঙ্গবন্ধুর সর্বাত্মক আন্দোলনের ডাক, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বদেশ প্রত্যাবর্তনসহ মুক্তিযুদ্ধের সময় চলা নির্যাতনের বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়।

কৌশিক আহমেদের রচনা ও নির্দেশনায় নাটকটিতে বঙ্গবন্ধু চরিত্রে ছিলেন অনি আতিকুর রহমান, ইয়াহিয়া চরিত্রে নুরুজ্জামান সাগর, কথক চরিত্রে কৌশিক ও মোনালিসা, ঘোষক চরিত্রে নিশাত ঊর্মি, কোরাস চরিত্রে ইমরান, নাহিদ, ফহিম, শিমু, ইশতিয়াক প্রমুখ। 

বিশ্ববিদ্যালয় থিয়েটারের কার্যনির্বাহী সদস্য রুমি নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, বিথির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তর, সহ-প্রচার সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
শিশুকে যৌন নির্যাতন সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা 
জাতীয় নারী শক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা 
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ
নিষিদ্ধ আওয়ামিলীগের চালু করা অপসংস্কৃতি, জামায়াত শিবিরও চর্চা করছে: আবু হানিফ
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া