গাঁজা সেবনরত জবি শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

জবি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক ৪ নোটিশে আগামী ১০ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত বুধবার (৪ অক্টোবর) মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনার তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি ভঙ্গের সামিল। উক্ত ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছে এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোন জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে কিছু বলার নাই বলে গণ্য করা হবে। পরবর্তীতে কোন যোগাযোগ ব্যাতিরকে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

ক্যাম্পাসে নিয়মিত টহলের অংশ হিসেবে গত বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় গেটের স্টোর রুমে অভিযান চালান বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। স্টোর রুমের দরজা বন্ধ দেখে রুমে প্রবেশ করলে ৬ শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করা গেলেও বাকি চার শিক্ষার্থী পালিয়ে যায়। আটকের সময় সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসাইন এবং শাহ্ মোঃ আরিফুল আবেদ উপস্থিত ছিলেন।

৬ শিক্ষার্থীর ২ জনের মধ্যে মাদক সেবনের নমুনা না থাকায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. মোস্তফা কামাল। তিনি বলেন, যে ছয় শিক্ষার্থীকে ধরা হয় তাদের দুই জনের মধ্যে মাদক সেবনের কোনও নমুনা বা পূর্বের কোনও অভিযোগ পাওয়া যায়নি। বাকি ৪ জনকে নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী বুধবারের মধ্যে অভিভাবকসহ প্রক্টর অফিসে দেখা করতে বলা হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনে কী আছে
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনে কী আছে
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
‘সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’
‘সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস