ইবিতে রোটার‌্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১

ইবিতে রোটার‌্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি, আলোচনাসভা ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এসে মিলিত হয়।

এছাড়াও ক্লাবের মডারেটর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সহ-সভাপতি আশিকুর রহমান বনি, মেহেদী হাসান নিলয়, আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রায়হান বাদশা রিপনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিসি’র শিক্ষক লাউঞ্জে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের নেতৃবৃন্দ রোটার‌্যাক্ট ক্লাবের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রোটার‌্যাক্ট ক্লাব স্বেচ্ছাসেবীমূলক আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব শাখা। বন্ধুত্ব, সেবা এবং সাংগঠনিক কাঠামোর মাধ্যমে বিশ্বের সকল মানুষের মাঝে উন্নতর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে ১৯৬৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী