ঝিনাইদহে জেলা সংসদীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২
image

ঝিনাইদহে শেষ হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উৎসব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ‘এই সংসদ মনে করে, শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’- বিষয়ের ওপর ফাইনালে সরকারি দল হিসেবে অংশ নেয় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ ও বিরোধী দলের ভূমিকায় প্রতিযোগিতা করে কোটচাঁদপুরের সাফদারপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

ঝিনাইদহে জেলা সংসদীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত
যুক্তিতর্ক শেষে বিচরকবৃন্দ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, নিশচা জেলা শাখার সভাপতি মনোয়ারুল হক লাল, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস। আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আধাঁর’  স্লোগান সামনে রেখে ঝিনাইদহ পৌরসভার সহযোগিতায় ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে গত বছরের নভেম্বর মাসে জেলাব্যাপী শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগীতায় সর্বমোট ২৮টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব: যোগ্যতা, সামঞ্জস্য ও স্বচ্ছতার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা