কুবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৬৫ জন

কুবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ১৬:১১ আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৬:১৬
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৬৫ জন শিক্ষার্থী। মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মঙ্গলবার (১ অক্টোবর) ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য (কারিগরি) ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তোফায়েল আহমেদ জানান, আবেদনকারীদের মধ্যে ‘এ’ ইউনিটে ২৬ হাজার ৯৭৫ জন, ‘বি’ ইউনিটে ২৮ হাজার ২৯৫ জন ও ‘সি’ ইউনিটে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০। প্রতি আসনের জন্য লড়াই করবে ৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে প্রতি আসনে ৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের জন্য প্রতি আসনে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এবছর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ নভেম্বর। ওইদিন সকাল ১০টায় ‘এ’ ইউনিট, বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়াও হেল্পলাইন নাম্বারের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত  সব ধরনের তথ্য পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!