ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী র‍্যাগ ডে শুরু কাল

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৪:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৪:৫৪
image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বাদশ ব্যাচের তিন দিনব্যাপী ‘র‍্যাগ ডে’ উৎসব আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে শুরু হবে। চলবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবারের র‍্যাগ ডে উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বৃত্ত ১২।’

ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী র‍্যাগ ডে শুরু কাল
আয়োজনে ইএসআরএম বিভাগের শিক্ষার্থী দেওয়ান মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসানকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

র‍্যাগ ডে উৎসবের আহ্বায়ক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন র‍্যাগ ডে উদ্বোধন করবেন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফানুস উৎসব অনুষ্ঠিত হবে। বুধবার (২০ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটিকা, স্টেজ পারফরমেন্স, নৃত্য, গান পরিবেশন করবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে আনপ্লাগড মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এ উৎসবের প্রধান আকর্ষণ বুধবার সাংস্কৃতিক সন্ধ্যা এবং বৃহস্পতিবার অন্বেষণ, সিএনভি এবং নেমেসিস ব্যান্ডের কনসার্ট।

এদিকে, 'বৃত্ত ১২' র‍্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন আশেপাশের এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
ভেগান কী? খাবারের বাইরে এক জীবনদর্শনের গল্প
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
বদনজর ও তার প্রতিকার
বদনজর ও তার প্রতিকার
এবার সেই কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষককে একসঙ্গে বদলি, তাদের অপরাধটা কী?
এবার সেই কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষককে একসঙ্গে বদলি, তাদের অপরাধটা কী?
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ