তথ্যপ্রযুক্তি খাতে চাকরির সুযোগ নিয়ে ইউল্যাবে ভার্চুয়াল আলোচনা

ক্যাম্পাস রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১১:০৬ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১১:১২
image

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আইটি জব সেক্টরে  সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন ডেটা সফট সিস্টেমের প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান, প্রিয় লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুব হাসান, নরওয়ের ভিজার্টের সিনিয়র টেস্ট ইঞ্জিনিয়ার সাকিব হোসেন পলাশ, জার্মানির প্রো এট কন এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রভা আক্তার, বি টেকনোলজি অ্যান্ড রিসার্চ হাবের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দুন নেছা । তারা সবাই ইউল্যাবের সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী।

তথ্যপ্রযুক্তি খাতে চাকরির সুযোগ নিয়ে ইউল্যাবে ভার্চুয়াল আলোচনা

কোভিড-১৯ আইটি চাকরির ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলেছে এবং চাকরি প্রার্থীরা এটিকে কীভাবে সুযোগে রূপান্তর করতে পারে তা নিয়ে বক্তারা আলোচনা করেন। আইটি গ্রাজুয়েটরা কীভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে উচ্চতর শিক্ষার পাশাপাশি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে সে বিষয়েও প্যানেলের সদস্যরা মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। একজন মহিলা উদ্যোক্তা হওয়ার পথের বিভিন্ন চ্যালেঞ্জ এবং কীভাবে এই সেক্টরে লিঙ্গ-বৈষম্য মোকাবিলা করতে হবে সে ব্যাপারে পরামর্শ দেন বি টেকনোলজি অ্যান্ড রিসার্চ হাবের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দুন নেছা । প্রাণবন্ত এই আলোচনায় আলোচকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাবের প্রো-ভিসি অধ্যাপক সামসাদ মর্তুজা, বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন এবং ইউল্যাব কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুল মোত্তালিবসহ আরও অনেক শিক্ষক।

সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিফাত-ই-শেহরিন সেশনটি পরিচালনা করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
বিদেশের মাটিতে বাংলাদেশের এমন হাল কেন, জানালেন হৃদয়
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে আলোচনায় আর্জেন্টাইন পাজ
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট