ইউডার গণমাধ্যম বিভাগের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

হাসনাত নাঈম, ইউডা প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ১৪:৫৭আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৫:০০

ইউডা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির শংকর প্লাজায় বিভাগ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত কায়েস চৌধুরি। তিনি বলেন, গণমাধ্যম বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সবাই মিলেই বিভাগকে এগিয়ে নিয়ে যাবে। ভালো সাংবাদিক হওয়ার জন্য আগে সবাইকে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় বিভাগের নবীনতম ব্যাচকে (৪১তম ও ৪২তম) বরণ করে নেয় বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। এরপর ২৪তম ব্যাচ থেকে ৩১তম ব্যাচের সবাইকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

সাবেক শিক্ষার্থীরা এসময় তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সচিব মুনির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, সমন্বয়ক (প্রশাসন) ড. মো. মফিদুল আলম খান, সহকারী অধ্যাপক নূর মহল শারমিন, প্রভাষক শাহিনুল ইসলাম, বারেক কায়সার এবং সাবেক শিক্ষক রফিক রোমান।

আয়োজনের সভাপতিত্ব করেন বিভাগের সমন্বয়ক (শিক্ষা) এম মাহবুব আলম। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে বিভাগের উদ্যোগে একটি শোভযাত্রা বের হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জুয়া-হুন্ডির অভিযোগে ৫৫ হাজার মোবাইল অ্যাকাউন্ট ফ্রিজ 
জুয়া-হুন্ডির অভিযোগে ৫৫ হাজার মোবাইল অ্যাকাউন্ট ফ্রিজ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
‘স্ত্রীর শোক পালন করবো, নাকি মামলা মেইনটেইন করবো জানি না’
‘স্ত্রীর শোক পালন করবো, নাকি মামলা মেইনটেইন করবো জানি না’
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ