অপশক্তি রোধে ইউডা’র ‘বাংলা শোভাযাত্রা’

হাসনাত নাঈম, ইউডা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১২:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১২:৫৬

ইউডা-৩

 সকল অপশক্তি রোধ করে সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রতি বছরের মত এবারও ‘বাংলা শোভাযাত্রা’র আয়োজন করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে’র (ইউডা) চারুকলা অনুষদ।

বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১১টায় শোভাযাত্রাটি ধানমন্ডির চারুকলা থেকে যাত্রা শুরু করে শংকর, ধানমন্ডি ২৭, শুক্রাবাদ, কলাবাগান সড়ক হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়্।

শতবছরে বাঙালির ঐতিহ্য ধারণকরা সব  প্রতিকৃতি শোভা বাড়ায় ‘বাংলা শোভাযাত্রা’র।  সমৃদ্ধির প্রতীক হিসেবে ছিল  ময়ূরপঙ্খী। বাঁশি, ঢোল ও ঢাকরে তালে বাঙালিয়ানার ছন্দ ফুটে ওঠে এসময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজন থাকলেও এত সামিল হয় সকল শ্রেণির মানুষ।

ইউডা-১

ইউডা চারুকলা অনুষদের প্রধান, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ বলেন, দীর্ঘ ১০ দিন শিক্ষার্থীরা পরিশ্রম করে আজকের ‘বাংলা শোভাযাত্রা’ শেষ করতে পেরেছে। শোভাযাত্রায় চারুকলার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, পাশাপাশি সোডা, কোডা ও ইউডার অন্যান্য অনুষদের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে ভালোভাবে শেষ করেছে। আমরা আশা করি, আগামীতে এই শোভাযাত্রা আরও এগিয়ে যাবে। তখন শুধু ইউডা চারুকলার বাংলা শোভাযাত্রা হবে না, এই শোভাযাত্রা হবে ধানমন্ডিবাসীর। আজকের শোভাযাত্রাটি আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় খুব ভালোভাবে সমাপ্তি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে বাংলা সংস্কৃংতির গুরুত্ব অন্যরকম। ইউডার কিছু কিছু অনুষদে এখনো বাংলা চালু আছে। এমনকি বাংলা বিভাগও আছে। এই বিশ্ববিদ্যালয় সব সময় বাঙালি ঐতিহ্যকে লালন করে। তাই ইউডার কাছে বাংলা সংস্কৃতির অনেক।

/এফএএন/

সম্পর্কিত
ইউডায় ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা: আগামী প্রজন্মের অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনার
নির্বাচন নিয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
ইউডার সিএসই অনুষদের ৩২ তম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি