রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মে ২০২৩, ১৭:৩৮আপডেট : ০৬ মে ২০২৩, ১৭:৩৮

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এই অনুষ্ঠানে রাজা চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শুক্রবার (৫ মে) রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকেও অংশ নেন। লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকারপ্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।

শেখ হাসিনা একই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

উল্লেখ্য, ৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বিশাল প্রস্তুতির কয়েক মাস পরে একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। রাজা তৃতীয় চার্লেস এই অভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত হন।

এদিকে, জাপান ও যুক্তরাষ্ট্র সফর শেষে গত ৪ মে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত ২ ইউনিয়নের নাম 
শিক্ষা খাতকে আধুনিকায়ন-সময়োপযোগী করে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
‘ক্যাপ্টেন আমেরিকা’ পুলিসিকহীন যুক্তরাষ্ট্র, কৌশল বদলে অস্ট্রেলিয়ার মুখোমুখি
‘ক্যাপ্টেন আমেরিকা’ পুলিসিকহীন যুক্তরাষ্ট্র, কৌশল বদলে অস্ট্রেলিয়ার মুখোমুখি
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে আহত বিএনপির নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত