সুন্দরবনে আগুন লাগার পেছনে মধু আহরণকারীরা দায়ী: বন ও পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ০০:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:১০

বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুন্দরবনে বার বার আগুন লাগার জন্য মধু আহরণকারীদের দায়ী করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মধু আহরণ করার সময় তারা এ আগুন লাগাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বন ও পরিবেশমন্ত্রী বলেন,সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে কৌশল হিসেবে আগুন জ্বালানো হয়। এখন শুষ্ক মওসুমে বনের ঝরা পাতাগুলো আরও বেশি শুষ্ক থাকে। এ কারণে এই শুষ্ক মওসুমে সুন্দরবনে বার বার আগুন লাগছে। সুন্দরবনের ওপর জীবিকা নির্ভর মানুষদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সুন্দরবন রক্ষায় তাদেরকে সচেতন করতে হবে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন

সুন্দরবনে মধু আহরণকারীদের বিরুদ্ধে খুব শিগগিরই অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে চুক্তি হয়েছে। এখন থেকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১ বিলিয়ন ডলার করে প্রদান করা হবে। সূত্র:বাসস।

/এনএস/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি