বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ১৭:৪৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:২১

বায়োমেট্রিক পদ্ধতি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়লো। এই সময়সীমা ৩১ দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে মে মাসের ৩১ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটি পর্যন্ত সিম নিবন্ধের জন্য সময় পাচ্ছেন মোবাইলফোন ব্যবহারকারীরা।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শনিবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তবে, যেসব সিম নিবন্ধন হয়নি, সেগুলো এবং যেগুলো নিবন্ধনের জন্য একবারও চেষ্টা করা হয়নি, সে সব সিম র‌্যান্ডমলি (দ্বৈবচয়নের ভিত্তিতে) ১ মে থেকে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। 
তারানা হালিম আরও বলেন, ৩১ মে’র পর যারা আগে এবং ওই সময়ের মধ্যে সিম নিবন্ধনের চেষ্টাও করেননি তাদের সিম একেবারে বন্ধ হয়ে যাবে। আর সময় বাড়ানো হবে না। এই সময়ের মধ্যে যারা এখনও সিম নিবন্ধন করতে পারেননি তাদের সিম নিবন্ধনের আহ্বান জানান। তিনি জানান, গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই কাজে এখন পর্যন্ত প্রায় ৯ কোটির বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে মোট মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ৮ লাখ।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি