জেলা বাজেট নিয়ে পিছু হটলেন অর্থমন্ত্রী

শফিকুল ইসলাম
২৫ মে ২০১৬, ২১:১৯আপডেট : ২৬ মে ২০১৬, ১৫:৫৪

মুহিত জেলা পরিষদকে শক্তিশালী করতে খুব শখ করে ২০১৩-১৪ অর্থবছর জেলা বাজেট প্রথা চালু করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু অর্থমন্ত্রীর সেই শখ কেটে গেছে। ২০১৬-১৭ অর্থবছরে আর হচ্ছে না জেলা বাজেট।
জেলা বাজেট না হওয়ার কারণ হিসেবে জানা গেছে, জেলার জন্য বরাদ্দকৃত অর্থের কোনও হিসাব পাওয়া যায় না। কেউ দায়িত্বও নিতে চায় না। তাই জেলা বাজেট নিয়ে খুবই ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন বাজেটের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা।
পরীক্ষামূলকভাবে ২০১৩-১৪ অর্থবছর মডেল হিসেবে টাঙ্গাইল জেলার জন্য অর্থমন্ত্রী পৃথক জেলা বাজেট দিয়েছিলেন। বরাদ্দ ছিল ৮৮০ কোটি টাকা। পরে অবশ্য এই বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৬৭৩ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার টাকা টাকা। পর্যায়ক্রমে অন্য জেলার জন্যও পৃথক বাজেট দেওয়া হবে বলে ওই বছরের বাজেট বক্তৃতায় তিনি বলেছিলেন। এই বরাদ্দের মধ্যে অনুন্নয়ন ব্যয় দেখানো হয় ১ হাজার ১১৮ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয় ৫৫৪ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকা। সেই ধারাবাহিকতায় গত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে টাঙ্গাইলসহ আরও ৬টি বিভাগীয় জেলার জন্য জেলা বাজেট ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী মুহিত। সেগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেট জেলা। বরাদ্দও দিয়েছিলেন প্রতিটি জেলার জন্য। কিন্তু এই বরাদ্দের টাকা কোন খাতে কে খরচ করলো তার কোনও হিসাব রাখতে পারেনি জেলা প্রশাসন। জেলাগুলোর নিজস্ব আয় কতো তারও কোনও হিসাব পাওয়া যায়নি। জেলা বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকেও সমালোচনার ঝড় উঠেছিলো।
সূত্র মনে করে, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে জেলা বাজেটের কার্যকারিতার সম্পর্ক রয়েছে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে জেলা বাজেট কার্যকর করা অসম্ভব। কারণ সরকারের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব আহরণ ও ব্যয় ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে আসছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তা স্থানীয়ভাবে কার্যকর করতে না পারলে জেলা বাজেট ঘোষণা করে কোনও লাভ হবে না। অর্থ মন্ত্রণালয় মনে করে, জেলা বাজেট ছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে জেলা বাজেট কার্যকর করতে হলে সরকারের রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। সেজন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত দরকার।
আরও পড়ুন: পেট্রোলিয়াম করপোরেশনের জন্য বরাদ্দ থাকছে না

/এসআই/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি