বাঁশখালীর নির্বাচন স্থগিত

এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৮:৫২আপডেট : ০১ জুন ২০১৬, ২০:২৬

এমপি মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনকে মারধরের অভিযোগে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ওই উপজেলার উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে কমিশন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচন কর্মকর্তাকে মারধরের কারণে বাঁশখালী উপজেলার সব নির্বাচন বন্ধ করা হয়েছে। স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসির মাঠ পর্যায়ের কোনও কর্মকর্তাকে বাদী করে এই মামলা করা হবে বলেও ইসি সচিব জানান।
ইতোমধ্যে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণের ব্যবস্থার নির্দেশনা দিয়ে ইসি চিঠি দিয়েছে বলে জানা গেছে।
ষষ্ঠ ও শেষ ধাপে ৪ জুন সারা দেশে সাত শতাধিক ইউপির মধ্যে বাঁশখালী উপজেলায় ১৪টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি ইউপির ভোট ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে স্থগিত করেছিল ইসি। এবার বাকি ১১ ইউপির ভোটও স্থগিত হয়ে গেল।

আরও পড়ুন: সরকারের পদক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: প্রধানমন্ত্রী

ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি