মঙ্গলবার থেকে রোজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ১৯:৩৭আপডেট : ০৬ জুন ২০১৬, ১৯:৪৬

রমজানের চাঁদ
রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (৭ জুন) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় ১৪৩৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম  সভাকক্ষে ।

উল্লেখ্য, হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর।

ধর্ম বিষয়কমন্ত্রী  ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হবে।

জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার (৬ জুন) থেকে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রবিবার আরবের আকাশে রমযান মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। 

/সিএ/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি