মন্ত্রীর পদমর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১৫:২৫আপডেট : ২১ জুন ২০১৬, ১৮:৩২

সাঈদ খোকন ও আনিসুল হক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। একইসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে দেওয়া হয়েছে উপমন্ত্রীর পদমর্যাদা।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জ বাদে অন্য কোনও সিটি করপোরেশনের মেয়রদের আলাদা পদমর্যাদা দেওয়া হয়নি।’
রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়- ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জনাব আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন মন্ত্রীর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এটি অবিলম্বে কার্যকর হবেন।’
মন্ত্রীর পদমর্যাদা পাওয়া ঢাকার দুই মেয়রকে অভিনন্দন জানিয়েছেন দুই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বিকালে আজিমপুরে তার মরহুম পিতা সাবেক মেয়র মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করেন। বুধবার তিনি ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন বলে তার জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।

সারাদেশে সিটি করপোরেশন রয়েছে নয়টি- ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও গাজীপুর। এগুলোর মধ্যে তিন সিটি মেয়র মঙ্গলবার মন্ত্রীর পদমর্যাদা পেলেন। এ তিনজনই সরকারি দলের। বাকিদের বিষয়ে কোনও সিদ্ধান্ত বা নির্দেশনা নেই।

এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনসহ অপর সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মেয়রদের জন্য ওই পদমর্যাদা বহাল রাখা হয়নি।

জানা গেছে, ২০১৩ সালের ৮ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের মেয়রদের সংসদ সদস্যদের ওপরের মর্যাদা দেওয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে পত্র দেন। কিন্তু সরকার ওই পত্র আমলে নেয়নি।



/ওএফ/এসএনএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী