আইএস, আল-কায়েদা মোকাবিলায় একযোগে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৬, ২১:৪২আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২৩:৩২





বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঢাকা ও ওয়াশিংটন সন্ত্রাবাদ মোকবিলায় অংশীদারিত্ব আরও ব্যাপক ও জোরদার করবে। শনিবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পঞ্চম অংশীদারী সংলাপের যৌথ বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতি বলা হয়, বিভিন্ন সহিংস উগ্রবাদী সংগঠন, যেমন দায়েশ (আইএসআইএল) ও আল-কায়েদা সারাবিশ্বের জন্য ঝুঁকি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে মোকাবিলা করবে।
এই প্রথমবারের মতো অংশীদারী সংলাপের পরে যৌথবিবৃতি প্রকাশ করা হলো। বিবৃতিতে বলা হয়, ‘সহযোগিতা গভীর করার জন্য, আমরা ঘোষণা করছি বাংলাদেশ ইউএস কাউন্টার-টেরোরিজম পার্টনারশিপ ফান্ড এ অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য অংশীদারিত্ব বৃদ্ধি করতে পারবে এবং বিভিন্ন প্রোগ্রাম এ সহায়তা দিতে পারবে।’ ইউএস কাউন্টার-টেরোরিজম পার্টনারশিপ ফান্ডের বিভিন্ন প্রোগ্রাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে র‌্যাডিকালাইজেশন এবং জঙ্গিঝুঁকি মোকবিলায় সহযোগিতা বৃদ্ধি করবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা দক্ষ সরকারি প্রসিকিউটর তৈরি করছি, যেন সহিংস উগ্রবাদীদের বিচার করা সম্ভব হয় এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা করা যায়।
আগামী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আরও আলোচনা হবে।
/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি