লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১৩:০৭আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৩:০৮

বিএনপি

বাংলাদেশ ইস্যুতে বিশেষ এক আলোচনায় অংশ নিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। ব্রিটিশ হাউস অব লর্ডসে ১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে তাদের বহনকারী বিমানটি ঢাকা ছাড়ে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। এদের মধ্যে রুমিন ফারহানা আগেই লন্ডনে পৌঁছেছেন। শ্রমিক দলের বিমানবন্দর শাখার সভাপতি ফিরোজুজ্জামানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় প্রতিনিধি দলকে বিদায় জানান।  

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি