তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

শফিকুল ইসলাম
০৮ আগস্ট ২০১৬, ১৪:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৬:২৪

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাজনীতিতে এলে ভালো করবেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ বিএনপি’র স্থায়ী কমিটি গঠন নিয়ে প্রসঙ্গ উঠলে তিনি এ মন্তব্য করেন।

তারেকের বিয়েতে শেখ হাসিনা

নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং  নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির দুটি পদ এখনও শূন্য রয়েছে। এ দুটি পদ খালেদা জিয়া হয়তো তার দুই ছেলের বউয়ের জন্য রেখেছেন।’

এসময় অন্য মন্ত্রীরা মন্তব্য করতে থাকলে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে (জোবাইদা) শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’

ডা. জোবাইদা রহমান

প্রশংসাকালে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ করে বলেন,‘তিনি তো আবার উনারও (জোবাইদা) আত্মীয়।’ তখন মন্ত্রিসভায় অনেকে কৌতূহল প্রকাশ করলে মোশাররফ হোসেন জানান, ‘তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান হচ্ছেন আমার চাচার শ্যালিকার মেয়ে। ফলে উনি সম্পর্কে আমার খালাতো বোন হন।’  

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির কমিটিতে ১৯টি পদের মধ্যে ১৭টি পূরণ হয়েছে। শূন্য রয়েছে দুটি পদ।

/এসআই/এনএস/টিএন/

আরও পড়ুন: ৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি