এই মুসা সেই মুছা নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৩:২২আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৫:১৫

চট্টগ্রামে মিতু হত্যার সন্দেহভাজন প্রধান আসামি মুছা

নামে অনেকটা মিল থাকলেও ভারতের বর্ধমানে আটক মুসা বাংলাদেশের ‘মোস্ট ওয়ান্টেড’ মুছা সিকদার নন। বাংলাদেশ পুলিশের এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উভয়ের ডাক নাম কাছাকাছি হলেও ভারতে আটক মুসার পুরো নাম মো. মুসাউদ্দিন ওরফে মুসা। ৪ জুলাই ভারতের বর্ধমা‌ন স্টেশন থেকে আটক হওয়া মুসাকে আইএস জঙ্গি হিসেবে সন্দেহ করছে সে দেশের পুলিশ।   

তিনি জানান, ভারতে গ্রেফতার হওয়া মুসা জেএমবির সদস্য। তার বাড়ি রাজশাহীতে। অন্যদিকে, মিতু হত্যার আসামি হিসেবে চিহ্নিত মুছা’র বাড়ি চট্টগ্রামের রাউজানে।

এর আগে প্রাথমিকভাবে পুলিশ এই মুসাকে মিতু হত্যা মামলার আসামি মুছা বলে ধারণা করছিল। তবে পরে নিশ্চিত হওয়া গেছে তিনি জেএমবির সদস্য মুসা।

এআইজি বলেন, ‘মুসা নামে একজন ভারতে গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে বাংলাদেশ পুলিশের সদর দফতর থেকে তিন সদস্যের একটি দল কলকাতা গেছেন।’

বাংলা ট্রিবিউনের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় মুছা নামে একজন গ্রেফতার হয়েছে। সে জঙ্গি গ্রুপের সদস্য।

/এইচআর/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী