মিরপুরে কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১১:৫৭আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:২৩

প্রতীকী আগুন মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে একটি কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ওই দোকানে আগুন লাগে।

মিরপুর মডেল থানার এসআই নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিরপুর আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা দোকানের ভেতর থেকে মামুন নামে এক ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর সোহারাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’

এদিকে সকালে ফায়ার সার্ভিসের পরিদর্শক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।’

জানা যায়, মিরপুরে আল হেলাল হাসপাতালের বিপরীত দিকে ছয়তলা ভবনের নিচতলায় পদ্মা বিলাস নামে একটি কার্পেটের দোকানে সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে।

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি