গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ১০:৪২আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৪:৩৬

তামিম চৌধুরী

নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থানের একটি বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।  

কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথভাবে 'অপারেশন হিট স্ট্রং ২৭' নামে এ অভিযানটি চালায়। সকাল ১০টা ৩৫ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

তামিম চৌধুরীকে ধরিয়ে দেওয়ার জন্য এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথভাবে এ অভিযান শুরু করেছে। অভিযান শুরুর পরপর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, 'পাইকপাড়া বড় কবরস্থান এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলাতেই জঙ্গিরা অবস্থান করছে। সকালে অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গি সদস্যরা তাদের সব ডক্যুমেন্ট ও আলামত আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আমাদের ধারণা, তিন তলাতে জঙ্গিদের একটি বড় টিম অবস্থান করছে। সকাল সাড়ে ৯টায় পুলিশটের কাউন্টার টেরোরিজম ইউনিট ও ডিএমপি পুলিশ, নারায়ণগঞ্জ পুলিশ ও র‌্যাবের সহযোগিতার অপারেশন শুরু হয়েছে।'

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ‘গুলশানের ঘটনার আটকৃতের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে।’

ওই বাড়ি হতে কয়েকশ গজ দূরে পুলিশ বেষ্টনী দিয়ে এলাকাবাসীর চলাচল বন্ধ করে দেয়।

 

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যাচ শেষে ভোজিনিয়াকে কী বললেন মেসি
ম্যাচ শেষে ভোজিনিয়াকে কী বললেন মেসি
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস