‘অপারেশন হিট স্ট্রং ২৭’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ১১:৪২আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১১:৪৩

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় ‘স্টর্ম ২৬’ অভিযানের পর এবার নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থানের কাছে একটি বাড়িতে থাকা জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রং ২৭’ চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। এ অভিযানে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়। শনিবার সকাল পৌনে ৯ টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান শেষ হয় সকাল ১০টা ৩৫ মিনিটে।  

এ অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছে।

পাইকপাড়া এলাকায় তিন তলা বাড়ির তৃতীয় তলায় ছিল জঙ্গি আস্তানা। শুক্রবার রাত আড়াইটা থেকে ওই বাড়ির আশেপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয় এবং বাড়িটি ঘেরাও করে রাখা হয়। অপারেশন শুরুর পর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, 'পাইকপাড়া বড় কবরস্থান এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলাতেই জঙ্গিরা অবস্থান করছে। সকালে অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গি সদস্যরা তাদের সব ডকুমেন্ট ও আলামত আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আমাদের ধারণা, তিন তলাতে জঙ্গিদের একটি বড় টিম অবস্থান করছে।'

তিনি জানিয়েছেন, 'অভিযানের সময় আইনশৃঙ্খরা বাহিনী সদস্যদের লক্ষ্য করে জঙ্গিরা একের পর এক গ্রেনেড ছুড়ে মারছে।'

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

নারায়ণগঞ্জে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের