বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে কমনওয়েলথ

জুলফিকার রাসেল, নিউ ইয়র্ক থেকে
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৯
image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমনওয়েলথ মহাসচিব প্র্যাট্রিসিয়া কমনওয়েলথ-এর মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড জানিয়েছেন, সংস্থাটি এমন একগুচ্ছ নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, যে কর্মসূচিগুলোতে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেছেন প্যাট্রিসিয়া।
প্যাট্রিসিয়া জানিয়েছেন, কমনওয়েলথ-এর এবারের কর্মসূচি তৈরির সময় দুইটি বিষয় প্রাধান্য পাবে। একদিকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং চরমপন্থা নিরসনের বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি প্রাধান্য পাবে মানবাধিকার সুরক্ষার বিষয়টিও। প্যাট্রিসিয়া এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শেখ হাসিনার সমর্থন চান। পাশাপাশি তিনি জানান, কমনওয়েলথ এমন কিছু নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে যেখানে বাংলাদেশের অভিজ্ঞতাকে ব্যবহার করা হবে।
কমনওয়েলথ মহাসচিব শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘নারীর ক্ষমতায়নে আমরা একগুচ্ছ নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি এবং সেই কর্মসূচিতে আপনার সমর্থন প্রত্যাশা করছি।’ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক সাংবাদিকদের জানান, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব।
দুই নেতার বৈঠকে চরমপন্থা নির্মূল, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যু ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক প্রসার নিয়েও আলোচনা হয়েছে। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাণিজ্য, সুশাসন, আইনের শাসন এবং ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনের একগুচ্ছ পদ্ধতি প্রবর্তনে তারা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
/বিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী