‘মেডিক্যালের শিক্ষা নিয়ে কম্প্রোমাইজ করিনি, করবও না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১০:৫০আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১০:৫৫

‘মেডিক্যালের শিক্ষা নিয়ে কম্প্রোমাইজ করিনি, করবও না’ মেডিক্যালের শিক্ষার মানের বিষয়ে কম্প্রোমাইজ করিনি, করবও না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের কাছে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তাই অতীতেও হলের ভেতরে যাইনি। এবারও যাব না। কারণ আমার সঙ্গে অনেকেই ভেতরে যাবেন। এতে শিক্ষার্থীদের মনোসংযোগে ব্যাঘাত ঘটবে।’

মন্ত্রী বলেন, এবার ঢাকা ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যারা মেধায় এগিযে থাকবে, তারা নিশ্চয় ভালো ভালো মেডিক্যালে ভর্তির সুযোগ পাবে।’

উল্লেখ্য, প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেডিক্যাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়। এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯০ হাজার ৩৩৯ জন। গতবছর এ সংখ্যা ছিল ৮৪ হাজার ৪০০ জন।

দেশে ত্রিশটি সরকারি, বেসরকারি ৬৪টি, আর্মস ফোর্সেস মেডিক্যাল কলেজের সংখ্যা ৬টি। এসব মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯টি। যার মধ্যে সরকারিতে ৩ হাজার ২১৫টি আসন। সাধারণ কোটায় ৩ হাজার ১২৮ জন, মুক্তিযোদ্ধা ৬৪ জন, বাকি আসন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যদের জন্য।

/জেএ/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি