সাংবাদিকদের জন্য মঞ্জু দিচ্ছেন ৫ কোটি টাকা, প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি

শফিকুল ইসলাম
৩১ অক্টোবর ২০১৬, ১৬:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জু দৈনিক ইত্তেফাক পত্রিকার মালিক এবং বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে সাংবাদিক কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে তাৎক্ষণিক ভাবে আনোয়ার হোসেনের কাছ থেকে এ প্রতিশ্রুতি আদায় করেন তিনি।

বৈঠক শেষে বেরিয়ে একজন প্রতিমন্ত্রী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৈঠকে তিনজন সাংবাদিককে সর্বোচ্চ করদাতা হিসেবে ট্যাক্স কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ আলোচনার সময় প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ করে বলেন, ‘আপনার অনেক টাকা। সাংবাদিকদের যেহেতু ট্যাক্স কার্ড দেওয়া হবে তাই আপনি সাংবাদিক কল্যাণ তহবিলে টাকা দেবেন।’

তখন আনোয়ার হোসেন মঞ্জু টাকা না দিতে নানা ধরনের ফন্দি ফিকির বা গড়িমসি করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোনও কথা শুনবো না।’

প্রধানমন্ত্রী তখন ডান হাতের পাঁচ আঙুল দেখি বলেন, এটা আপনাকে দিতেই হবে।

ওই প্রতিমন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতের পাঁচ আঙুল দেখানোর অর্থ তাকে সাংবাদিক কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিতে হবে।’

পরে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘ঠিক আছে আমি দেব। আমি দ্রুত সাংবাদিক কল্যাণ তহবিলে এ টাকা জমা দেব।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা শিল্পপতি মানুষ, আপনারা টাকা না দিলে এই তহবিল বাড়বে কিভাবে।?

এ সময় প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সবার দিকে তাকিয়ে বেশি টাকার মালিক আর কোনও সংবাদপত্রের মালিক আছেন কিনা তা দেখছিলেন। পরে প্রধানমন্ত্রী বলেন, ‘না, এখানে আর কেউ নেই।’
উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে ৩১ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘পত্রিকার মালিকরা সাংবাদিকদের কল্যাণে টাকা দিতে চান না।’

ওই সময় মঞ্চে উপস্থিত আনোয়ার হোসেন মঞ্জুকে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ অনুষ্ঠানেও একজন ধনী পত্রিকার মালিক রয়েছন। তিনিও সাংবাদিকদের কল্যাণে টাকা দেন না।’


/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি