রাজনৈতিক ক্ষমতা ছাড়া এ ধরনের পরিস্থতি তৈরি সম্ভব না: সাদেকা হালিম

বাংলা ট্রিবিউন
০৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৯ আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৪:১১

 

সাদেকা হালিম

রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে কিংবা এ ধরনের পরিস্থতি তৈরি সম্ভব না। ভূমির বিষয়টি যেভাবে দেখা হয় এটা খুব সমস্যাজনক। পাহাড়ে বা সমতলে ভূমির অধিকার ও দ্বন্দ্বের ভিন্নতা রয়েছে। তিনি বলেন, পাহাড়ে একসময় যারা থাকতেন তাদের সংখ্যা কি করে কমে যাচ্ছে সেটার শিকড় খুঁজতে হবে।

বাংলা ট্রিবিউন আয়োজিত ‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’  শীর্ষক বৈঠকিতে সাদেকা হালিম বলেন, সে সময় আন্তর্জাতিক অঙ্গনে ভূমির অধিকারকে সরকার স্বীকৃতি দিয়েছিল। তারপর তার কোনও ধারাবাহিকতা আছে বলে দেখিনি।

তিনি বলেন, প্রচলিত ভূমি নীতির মধ্যে এ ব্যবস্থাগুলোকে আনা হয় না। যখন ৪৯ এ দেশ ভাগ হয় এনিমি প্রপার্টি অ্যাক্ট চালু হয়। যারা জমি ছেড়ে চলে গেছেন তাদের ছোট তালিকাও কোথাও নেই।২০০১ সালে পরিস্থিতে পাল্টে যায়। দলের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা অস্বীকার না করে সাধারণ মানুষকে বাঁচান।

বাংলা ট্রিবিউন আয়োজিত নিয়মিত এই বৈঠকিতে আলোচনা করছেন অধিকারকর্মী, গবেষক, আইনজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ে যারা নিরন্তর কাজ করছেন তারা। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী রুমীন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম এবং জোবাইদা নাসরীন, আদিবাদী নেতা সঞ্জীব দ্রং ও রবীন্দ্রনাথ সরেন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি