ফের যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের উড়োজাহাজ

চৌধুরী আকবর হোসেন
১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৯

ফের যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকা ফিরে আসে। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি। তবে কোনও ধরনের র্দুঘটনা ঘটেনি। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র।

সূত্র জানায়,ড্যাশ-৮ উড়োজাহাজে করে ৩৪ জন যাত্রী নিয়ে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে যাত্রা করে বিমানের একটি ফ্লাইট। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মিয়ানমারে অবতরণ না করেই বিমানটি দুপুর ২ টা ৪৫ মিনিটে ঢাকায় ফিরে আসে। ত্রুটি মেরামত শেষে ফের বিকেল ৫টায় যাত্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি। উড়োজাহাজটির কেবিনে বাতাসের চাপ কমে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানায় বিমানের একাধিক সূত্র।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। তবে কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে মিয়ানমারে পৌঁছেছেন। উড়োজাহাজটির উড্ডয়নের পর কেবিনে বাতাসের চাপ কমে যায়। পরবর্তীতে ঢাকায় ফিরিয়ে এনে মেরামত শেষে পুনরায় যাত্রা করে।’

এর আগে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের গাফিলতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, এমন তথ্য উঠে আসে  বিমানের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে । এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে বিমানের প্রকৌশল শাখার ছয়জনকে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী