আশকোনায় অভিযান: সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৯

আশকোনার এ বাড়িতেই অবস্থান করছে জঙ্গিরা

রাজধানীর আশকোনার একটি ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং সোয়াত টিমের অভিযানের মুখে সন্তানসহ দুই নারী আত্মসমর্পণ করেছেন। তারা হচ্ছেন, মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

সিটিটিসি’র এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি জানান, এছাড়া ওই বাড়ির মধ্যে আরও ২-৩ জন জঙ্গি থাকতে পারে।

আশকোনায় অভিযান: সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণ

শনিবার ভোর রাত থেকে এ ভবনে অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।

ওই ভবনের ভেতরে মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও সন্তান, এর আগে নিহত জঙ্গি তানভীর কাদরির ছেলে রাশেদ ওরফে আবির ও মাইনুদ্দীন নামে এক জঙ্গি রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

তিনি জানিয়েছেন, বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমপর্ণ করতে বলা হয়। প্রথমে তারা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় সোয়াত টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে ওই দুই নারী শিশুসহ আত্মসমপর্ণ করেন।

/এনএল/এসটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী