দিনে দু’বেলা পরীক্ষার প্রস্তুতি নিন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রতিদিন দুটি করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে। এমনই আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে গিয়ে তিনি অভিভাবকদেরকে বলেন, 'ভবিষ্যতে দুই বেলা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।'
তবে এ নিয়ে আপত্তি তুলেছেন স্কুল গেটে উপস্থিত অভিভাবকরা। তাদেরকে উজ্জীবীত করতে পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা একসময় দিনে দুটি পরীক্ষা দিয়েছি। এখন দুনিয়া বদলেছে ও এগিয়েছে। এখনকার ছেলেমেয়েরা নার্ভাস নয়। আপনারা কেনো নার্ভাস হচ্ছেন?'
তবে একদিনে দুটি পরীক্ষার বিরোধিতা করে অভিভাবকরা মন্তব্য করেন, আড়াই ঘণ্টায় ২৮টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া কষ্টকর। শিক্ষার্থীদের ওপর এমনিতেই চাপ সৃষ্টি হচ্ছে। এজন্য একটি পরীক্ষার পরে আরেকটির জন্য তাদেরকে সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। এ ছাড়া শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্নপত্র ফাঁস রোধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন অভিভাবকরা।
এসএমএ/জেএইচ/এপিএইচ/

আরও পড়ুন:  
আসল প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি