র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলাকারীই নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৪:৫২আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৪:৫৩

আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলা রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। সে ২৫ থেকে ৩০ বছরের এক যুবক। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান বলেন, ‘আশকোনায় (হাজী ক্যাম্পের পাশে) র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে এক ব্যাক্তি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে আক্রমণকারী নিহত হয়।  এসময় র‌্যাব এর দুই জন সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’

আশকোনা র‌্যাবের ক্যাম্প

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আশকোনার হজ ক্যাম্পের ভেতরে  র‌্যাব ক্যাম্পের ভেতরে বিস্ফোরণ হয়েছে। ভেতরে পুলিশকে অ্যালাও করা হচ্ছে না। যতদূর ধারণা করছি, আত্মঘাতী হামলা হয়েছে এবং হামলাকারী নিহত হয়েছে।’

/এআরআর/সিএ/এসটি/এফএস/

আরও পড়ুন- আশকোনায় র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি