আত্মঘাতী হামলাকারী জঙ্গি: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ১৫:১৮আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৫:১৮

আশকোনায় র‌্যাক ক্যাম্পে হামলা রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলাকারী ব্যক্তি কোনও জঙ্গি দলের সদস্য বলেই ধারণা করা হচ্ছে। তবে এই হামলার সঙ্গে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত তা এখনই বলা যাচ্ছে না বলেও জানানো হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে ঘটনাস্থলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ খান বলেন, ‘আশকোনায় (হাজী ক্যাম্পের পাশে) র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে এক ব্যাক্তি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে আক্রমণকারী নিহত হয়।  এসময় র‌্যাব এর দুই জন সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’

হামলাকারী ২৫ থেকে ৩০ বছরের এক যুবক বলেও জানানো হয়েছে। তার লাশ এখনও ঘটনাস্থলে পরে আছে। তার শরীরে আরও কোনও বিস্ফোরক আছে কিনা বোম ডিসপোজাল ইউনিট তা পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে।

/এফএস/

আরও পড়ুন- আশকোনায় র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী