গণপরিবহনশূন্য ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১১:৫৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৫:০৭

ফাঁকা ঢাকা তীব্র জ্যামের নগরী ঢাকার রাস্তা আজ অস্বাভাবিক রকমের ফাঁকা। সকাল ১০টার আগে বাস চলাচল স্বাভাবিক থাকলেও এরপরই আটকে দেওয়া হয় গণপরিবহন। মিরপুর পল্লবী থেকে বা সায়দাবাদ থেকে গাড়ি ছাড়া হয়নি। ফলে স্বাভাবিক কর্মদিবসে অন্যান্য দিন যখন রাস্তা থাকে গাড়িতে ঠাঁসা, সেখানে আজ বৃহস্পতিবার ঢাকার রাস্তা ফাঁকা। যেকোনও জায়গায় পৌঁছানো যাবে সহজে, তবে থাকতে হবে ব্যক্তিগত বাহনের ব্যবস্থা।

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওলামা মাশায়েখ মহাসম্মেলন  উপলক্ষে  বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ থাকবে। এ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে আগেই আহ্বান জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফলে রাস্তায় লোক দেখা গেছে কম। পূর্বঘোষণা থাকায় অফিসের যাত্রীরা নিজেদের মতো করে রিকশা বা সিএনজিতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। বাড়তি হ্যাপা এড়াতে কেউ কেউ ব্যক্তিগতভাবে ছুটিও কাটাচ্ছেন। ওলামা মাশায়েখ মহাসম্মেলনে যোগ দিতে আসা মুসল্লিরা

বৃহস্পতিবার সকালেই কল্যাণপুর বাসস্টান্ডে গাড়ির জন্য মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এছাড়া শ্যামলী, কলেজগেট এলাকায় অনেককেই পায়ে হেঁটে যেতে দেখা গেছে। মিরপুর-১০ নম্বর থেকে গণপরিবহন চলছে হাতে গোনা।

শাহিনা রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার শ্যামলীর বাসা থেকে মগবাজারের অফিসে পৌঁছাতে কতধরনের ঝামেলা পোহাতে হবে ভেবে বাসা থেকেই অফিস করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমরা যারা আজ অফিসে যেতে পারছি না তারা শনিবার কাজ করবো।’ ওলামা মাশায়েখ মহাসম্মেলনে যোগ দিতে আসা মুসল্লিরা

সমাবেশের উদ্দেশে রওনা দেওয়া মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে আগারগাঁও আবহাওয়া অফিসের পাশে এবং ঢাকার বাইরে থেকে ভাড়া করে আনা বাস রাখা হয়েছে আগারগাঁওয়ের বাণিজ্য মেলা প্রাঙ্গনে। সেখান থেকে মুসল্লিরা দল বেঁধে হেঁটে বা রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে রওনা দিয়েছেন।

এখানে সমাগত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার আশেপাশে ও উত্তরবঙ্গ থেকে ভাড়া করা বাসগুলো এখানে নামিয়ে দেবে। এখান থেকে নিজেদের আয়োজনে সমাবেশস্থলে যেতে হবে। আবার এখান থেকেই গাড়ি ছেড়ে যাবে বলে জানান তারা।  আগারগাঁওয়ে বাণিজ্য মেলা প্রঙ্গণে রাখা বাস

ফার্মগেট এলাকায় মানুষজনকে ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাকিবুল ইসলাম মতিঝিল যাবেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তালতলা থেকে বাসে উঠতে না পেরে রিকশায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে গাড়ি পেলে যাবো। না হলে ভেঙে ভেঙে যেতে হবে। আগে থেকে জানানোয় মানুষের দুর্ভোগ কিছুটা কম। কিন্তু না বের হয়ে উপায় ছিল না। তাই কিছুটা দুর্ভোগ তো পোহাতেই হচ্ছে।’ ওলামা মাশায়েখ মহাসম্মেলন

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ওলামা মাশায়েখ মহাসম্মেলন  উপলক্ষে  বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ থাকবে বলে গতকাল বুধবার জানিয়ে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে আগতদের চলাচল নির্বিঘ্ন করতে বিজয় সরণি, খামারবাড়ি, বাংলা মোটর, মগবাজার, পরীবাগ, সাকুরা গলি, পুলিশ ভবন, সবজি বাগান, মিন্টোরোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা গলি, দুদক গলি, কার্পেট গলি, মৎস্যভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, রুমান চত্বর, কাঁটাবন, শাহবাগ এবং আজিজ সুপার মার্কেট ক্রসিং বন্ধ থাকবে।  বিকল্প রাস্তায় চলাচলের জন্য ডিএমপির ম্যাপ

সম্মেলন উপলক্ষে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর খতিবসহ সারাদেশ থেকে দুই লাখ মুসল্লি ও আড়াই হাজার যানবাহন ঢাকায় আসবে। সম্মেলনে শুধু দাওয়াত ও পাস কার্ড ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

ছবি: নাসিরুল ইসলাম।

/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 


প্রশ্নফাঁসের সিন্ডিকেটে ১২ শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ কোচিং সেন্টার

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী