শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি

শেখ শাহরিয়ার জামান, দিল্লি থেকে
০৬ এপ্রিল ২০১৭, ১৬:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২২:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে দিল্লির সড়কে শোভা পাচ্ছে দুদেশের পতাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে দিল্লি শহরকে নতুন করে সাজানো হয়েছে।শহরের বিভিন্ন সড়ক ও প্রান্তে উড়ছে দুদেশের পতাকা।

প্রধানমন্ত্রী শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বিশেষ ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছানোর কথা আছে।তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন।

আগামীকাল শুক্রবার রাতে বাংলাদেশ দূতাবাসে এক রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,বাংলাদেশের বন্ধু হিসেবে সম্মাননাপ্রাপ্ত ভারতীয়রা এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সৈনিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর একটি লেখা বাংলা ও ইংরেজি মাধ্যমের দুটি পত্রিকায় প্রকাশের কথা আছে। এছাড়া শনিবার (৮ এপ্রিল) একটি সংবাদপত্রে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত দিল্লি শনিবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সফর শুরু হবে। এদিন শুরুতেই  তাকে  গার্ড অফ অনার প্রদান করা হবে। এরপর তিনি রাজঘাটে গান্ধীর সমাধিতে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে হায়দারাবাদ হাউজে। এরপরই রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অংশগ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।

শনিবার বিকালে মানেকশ সেন্টারে ভারতীয় শহীদ সৈনিকদের সম্মাননা প্রদান করা হবে। সেখানে মোট ১৬৬১ জনের মধ্যে সাতজন শহীদ সৈনিকের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যদেরকে সম্মাননা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী রবিবার (৯ এপ্রিল) আজমীর শরীফে যাবেন এবং বিকাল বা সন্ধ্যায় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করবেন। এরপর রাতে রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ এপ্রিল) ব্যবসায়ীদের একটি সেমিনারে অংশগ্রহণ করবেন এবং ওই বিকালে ঢাকায় ফিরে যাবেন।

/এসএসজেড/ এপিএইচ/

আরও পড়ুন: 

তিস্তাচুক্তি কবে সুনির্দিষ্টভাবে জানতে চাইবে ঢাকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি