বঙ্গবন্ধুর নামে নামকরণ হচ্ছে দিল্লির পার্ক স্ট্রিটের

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১০:১২আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১০:১৪

শেখ মুজিবুর রহমান ভারতের রাজধানী দিল্লির পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ভারতে আসার একদিন আগে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এনডিএমসি বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে। এনডিএমসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সফরের আগে আগে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এনডিএমসি’র কর্মকর্তারা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসি’র ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই স্ট্রিটের নাম পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে। শুক্রবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছাবেন।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সরকারি সফর।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন। সূত্র: বাসস।

/এফএস/

আরও পড়ুন- 

প্রধানমন্ত্রীর দিল্লি সফর: পানি নিয়ে ‘ঘোলা জল’ পরিস্থিতি

শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দিল্লি

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী