ন্যাম ফ্ল্যাটে এমপি ছাড়া কেউ থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০৮:২৮

 

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) সংসদ সদস্যদের আবাসনের জন্য নির্ধারিত ফ্লাটে অন্য কেউ থাকলে বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছে, ‘যারা নিজেরা না থেকে ন্যাম ভবনে ফ্ল্যাট নিয়ে রেখেছেন, তাদের নাম কাটা যাবে।’ শনিবার (১৫ এপ্রিল) দুপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যাম ফ্ল্যাটে পরিবার নিয়ে সংসদ সদস্যারা থাকবেন। আমি আগে পার্লামেন্টারি পার্টির সভায় বলেছি, শোনেননি। আজ পাবলিকলি বললাম। চিফ হুইফকে বললাম, যদি ব্যবস্থা না নেন, তবে তার ব্যবস্থা আমি নেব। এ ব্যাপারে স্পিকারের অভিমত চাই।’

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি মাল দরিয়া মে ঢাল মানসিকতা যেন না থাকে।’

নাখালপাড়া এমপি হোস্টেলের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা নিজেরা না থেকে লোক রাখবেন, ড্রাইভার রাখবেন, কাজের লোক বা নিজের ক্যাডার রাখবেন, কর্মকর্তা রাখবেন, তা মেনে নেওয়া হবে না। যেসব এমপি ন্যাম ফ্ল্যাটে নিজেরা থাকবেন না, সেসব এমপি নাখালপাড়া এমপি হোস্টেলে থাকবেন। ওটাও আমাদের করে দেওয়া।’

অনুষ্ঠানে এমপিদের থাকার জায়গা নষ্ট হয়ে গেছে এমন দাবি তুললে প্রধানমন্ত্রী বলেন, ‘এমপিদের থাকার জায়গা নড়বড়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা তো এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা নয়।’ তিনি বলেন, ‘এমপিরা ন্যাম ফ্ল্যাট নেবেন। কেউ থাকবেন না। যাদের রাখার ব্যবস্থা করেন, তারা ওখানে থেকে রক্ষণাবেক্ষণ, ব্যবহারের প্রতি ওভাবে যত্নবান না। এটা হলো বাস্তবতা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর কারও ফ্ল্যাট নষ্ট হলে এমপিদের কাছ থেকে টাকা কেটে নেব। ছাড়ব না।’ তিনি বলেন, ‘সরকার কার? সরকার আপনাদের। টাকাটা কার? টাকাটা আপনাদের। দেশের মানুষের টাকা। কাজেই প্রতিটি সরকারি জিনিস যেন সুরক্ষিত থাকে, সেটা যেন ভালো থাকে।’

পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এক লিটার পানি শোধণ করতে অনেক টাকা খরচ হয়। এজন্য পানি সাশ্রয় করতে হবে।’ এ সময় তার নিজের বিদ্যুতের সুইচ বন্ধ করা এবং পানির সাশ্রয়ের কথা তুলে ধরেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮ টি ফ্লাটের উদ্বোধন করে রাজধানীর পাশাপাশি সারা দেশে সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফফ হুইপ আ স ম ফিরোজ।

এর আগে প্রধানমন্ত্রী দৈনিক বাংলা মোড়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের নবনির্মিত ২৫তলা বাণিজ্যিক ভবন এবং কাকরাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করেন।

পিএইচসি/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী