সিটিং নেই, এবার চুক্তিতে লোকাল বাস!

ওমর ফারুক
১৭ এপ্রিল ২০১৭, ১২:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৩:৪২

সিটিং সার্ভিস রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ হলেও বাসে ওঠার আগেই চুক্তি করে নিচ্ছেন পরিবহন শ্রমিকরা। চুক্তি অনুযায়ী যাত্রীদের কাছ থেকে সিটিংয়ের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থেকে সরাসরি গাবতলীর যাত্রী তুলছিল ঢাকা মেট্রো ব-১৪-২১০৮-এর হেলপার। এসময় যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা করে ভাড়া নেওয়া হয়। তবে যাত্রীদের অনুরোধে ফার্মগেটের কয়েকজন যাত্রী তোলা হলে  তাদের কাছ থেকে ১৫ টাকা করে ভাড়া নেওয়া হয়। তবে ওই হেলপার তার গাড়িতে মতিঝিলের কোনও যাত্রীকে তোলেননি।

বাসের হেলপার নাসির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিন চুক্তিতে গাড়ি চালাই। এভাবে ভাড়া আদায় না করলে চুক্তির টাকা দেবো কীভাবে। প্রতিদিন প্রতি ট্রিপে মালিক আমাদের টার্গেট দেয়। ওই টার্গেট পূরণ করতে হলে এভাবে যাত্রী না তুললে টাকা ওঠে না।’ 

মতিঝিলের যাত্রীরা কীভাবে যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমরা জানি না। ফার্মগেট ও গাবতলী ছাড়া আমরা যাত্রী তুলছি না। ফার্মগেটে নামলে ১৫ টাকা ভাড়া। আর ফার্মগেটের পর যেখানেই নামবেন ভাড়া ৩০ টাকা রাখা হবে।’

যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে দাঁড়ানো দিশারী, শিকড়, খাজাবাবা, আনন্দ, বোরাক পরিবহনেও একই পদ্ধতিতে যাত্রী তোলার দৃশ্য চোখে পড়ে।

তবে সোমবারও রাস্তায় যাত্রীবাহী বাসের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। ফলে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। দীর্ঘ সময় ধরে যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে থাকলেও বাসে ওঠার সুযোগ পাননি। এ সুযোগে সিএনজি চালকদের মিটার না মেনে কয়েকগুণ ভাড়া আদায় করার দৃশ্যও চোখে পড়েছে।

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি