তিন দিনের মধ্যে 'আল্লাহ মেহেরবান' গান সরাতে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ১৪:০৫ আপডেট : ২৮ মে ২০১৭, ১৪:০৯

হাইকোর্ট

আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে উল্লেখ করে জাজ মাল্টি মিডিয়াকে 'আল্লাহ মেহেরবান' শীর্ষক গানটি আগামী তিনদিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রবিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রার ডাকযোগে নোটিশটি পাঠান।

এতে বলা হয়েছে, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল ইউটিউবে 'আল্লাহ মেহেরবান' গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি বস-২ নামক চলচ্চিত্রের আইটেম সং। এই গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।

পবিত্র রমজানের আগে এরকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থাটি দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও নোটিশে উল্লেখ আছে। আগামী তিনদিনের মধ্যে গানটির ভিডিও ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে সরিয়ে না ফেলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাজ মাল্টি মিডিয়ার পরিচালক ছাড়াও সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব, সাংস্কৃতিক সচিব, বিএফডিসির  ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের আইজি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবরও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার
২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু
২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষাসহ ৫ দাবি
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষাসহ ৫ দাবি
হাসপাতালে ভর্তি আবদুল মঈন খান
হাসপাতালে ভর্তি আবদুল মঈন খান
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট