হলি আর্টিজানের পলাতক জঙ্গিদের এক মাসের মধ্যে গ্রেফতার করা হবে: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১৪:৪৫আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৫:০৫

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম

হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জড়িত পলাতক জঙ্গিদের আগামী এক থেকে দেড় মাসের মধ্যে গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শনিবার (১ জুলাই) দুপুরে মনিরুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলি আর্টিজান হামলার সঙ্গে পলাতক জঙ্গিদের কানেকশন ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তাদের নেটওয়ার্ক সম্পর্কে জানা গেছে। এখন তাদের সম্ভাব্য আস্তানা ও অবস্থানের তথ্য নিশ্চিত হতে পারলেই গ্রেফতার করা সম্ভব হবে।’ এক থেকে দেড় মাসের কথা বললেও আরও কম সময়ের মধ্যে পলাতক জঙ্গিরা ধরা পড়তে পারে বলে জানান তিনি।

সিটিটিসি প্রধান বলেন, ‘নব্য জেএমবি নেতা আইয়ুব বাচ্চুকে ধরতে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের একটি টিম নাটোর যাওয়ার কথা ছিল। এরই মধ্যে কুষ্টিয়ার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ আরও কয়েকজনকে পাওয়া গেছে। এটা লাকিলি পাওয়া গেছে। কাজেই যেকোনও সময় তারা গ্রেফতার হতে পারে। পলাতক আসামিরা হচ্ছে সোহেল মাহফুজ, বাশারুল ওরফে চকলেট, রাশেদ, হাদিসুর রহমান সাগর ও ছোট মিজান।’

/এসএমএন/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী