সৌদি আরব পৌঁছেছেন ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৬:২৫আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:০০

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজযাত্রীরা (ছবি- সাজ্জাদ হোসেন)

বাংলাদেশে থেকে সোমবার সকাল পর্যন্ত ৪৫ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে ২০ হাজার ৮৫৭ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং ২৪ হাজার ২৯১ জন সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করেছেন। হজ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ জুলাই ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু হয়। যাত্রী সংকটে এ পর্যন্ত বাতিল হয়েছে ১৫টি হজ ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩,৫৯৯  জন (ব্যালটি ও নন ব্যালটি) মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১,২৭,১৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এ বছর ঢাকা-জেদ্দা-ঢাকারুটে হজযাত্রীদের ইকনোমি ক্লাসে বিমান ভাড়া ১৪৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়ন কাল হবে আনুমানিক ৭ ঘণ্টা। দুইমাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৪৬ টি ফ্লাইট পরিচালিত হবে। এরমধ্যে ২৮৩ ‘ডেডিকেটেড’ এবং ৬৩ টি শিডিউল ফ্লাইট। ২৪ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইট পরিচালনা করা হবে  (ডেডিকেটেড-১৪৪ এবং শিডিউল-৩৩)। হজযাত্রীদের দেশে ফিরতে ১৬৯টি ফ্লাইট চলবে ৬ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত ( ডেডিকেটেড-১৩৯ এবং শিডিউল ফ্লাইট-৩০)।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী