বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ১৩:৩৪আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৪:২৬

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সোমবার বঙ্গভবনে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের মধ্যে ষোড়শ সংশোধনী বাতিল রায়ের বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার দুপুরে বঙ্গভবনে যান ওবায়দুল কাদের। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে দলের অবস্থান মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম। এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে।’

ঘনিষ্ট সূত্রে জানা যায়, জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করতে সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধিদের সঙ্গে আজ সকালে বঙ্গভবনে যান প্রধান বিচারপতি।

উল্লেখ্য, এর আগে শনিবার (১২ আগস্ট) রাতে প্রধান বিচারপতি এস. কে সিনহার বাসায় নৈশভোজে অংশ নেন সেতুমন্ত্রী। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে চলমান বিতর্কের ব্যাপারে দলের অবস্থান জানাতে প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

পিএইচ/এএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী