‘রায়ের অবজারভেশন সুপ্রিম কোর্টের নয়, প্রধান বিচারপতির নিজের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৭:০৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২১:০৪

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (ছবি- নাসিরুল ইসলাম) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণকে প্রধান বিচারপতির নিজস্ব পর্যবেক্ষণ বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। শুধু তাই নয়, ওই পর্যবেক্ষণের ভাষাও প্রধান বিচারপতির নিজের নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত ‘সংবিধান, সংসদ ও স্বাধীনতা’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
বৈঠকির সূচনা বক্তব্যে সাবেক বিচারপতি মানিক বলেন, ‘আমাদের সংবিধানের ৭ অনুচ্ছেদ বলছে, এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। সেই অর্থে সংসদ অনেক বড় একটি বিষয়। কারণ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। সংসদ দেশের রাষ্ট্রপতিকে নিয়োগ দিচ্ছেন। রাষ্ট্রপতি অন্যদের নিয়োগ দিচ্ছেন।’
বৈঠকিতে আলোচনার এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি অনেকগুলো অমার্জনীয় বিষয় তুলে ধরেছেন। এটা তার একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নয়। সিনহা বাবু (প্রধান বিচারপতি) তার পর্যবেক্ষণে অনেক কাহিনি বলেছেন। রায়ের বাইরে গিয়ে তিনি যেসব কথা বলেছেন, সেগেুলো অত্যন্ত আপত্তিকর। আমাদের সংসদে অনেক জাঁদরেল পলিটিশিয়ান আছে। কিন্তু তিনি সবাইকে গড়ে ইমম্যাচিউর বলে দিলেন।’
পর্যবেক্ষণের ভাষা নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই বিচারপতি বলেন, ‘আমি তার (প্রধান বিচারপতি) সঙ্গে এক বেঞ্চে তিন বছর ছিলাম। এটা সিনহা বাবুর ভাষা নয়। যে ভাষায় তিনি পর্যবেক্ষণ লিখেছেন, সেটা তার নিজের ভাষা নয়।’
শামসুদ্দিন চৌধুরী মানিক আরও বলেন, ‘পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ফাইন্ডিং ফাদারস বলেছেন। উনি আমেরিকার উদাহরণ দিয়েছেন। বঙ্গবন্ধুর নাম বলেননি, কিন্তু বঙ্গবন্ধুর সম্পর্কে বলেছেন। এটা পরিষ্কার, যে ব্যক্তি বঙ্গবন্ধুকে স্বীকার করে না, তার এ দেশে বসবাসের কোনও অধিকার নেই।’ উচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণ রেকর্ড হিসেবে থেকে যাবে উল্লেখ করে এই পর্যবেক্ষণ ভবিষ্যৎ প্রজন্ম দেখলে কী জানবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
বৈঠকিতে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, সাংবাদিক স্বদেশ রায় ও বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
মুন্নী সাহার সঞ্চলনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এটি বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী