নভোএয়ার বহরে যুক্ত হলো ৪র্থ এটিআর উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩৮ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ০১:৪৩

ছবি: সাজ্জাদ হোসেন বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮টি আসন বিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ারের বিমান বহরে এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজের সংখ্যা চার এ উন্নীত হলো। নভোএয়ারের বহরে বর্তমানে ৩টি এম্ব্রেয়ার ও ৪টি এটিআর মিলে মোট ৭টি উড়োজাহাজে উন্নীত হয়েছে।



রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এম মোস্তাফিজুর রহমান, নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক উপস্থিত ছিলেন।
ছবি: সাজ্জাদ হোসেন নভোএয়ার জানায়, নতুন উড়োজাহাজ দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ১টি, যশোর ১টি ও সৈয়দপুর ১টি করে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে নভোএয়ার। এছাড়াও আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৪টি, কক্সবাজার ২টি, যশোর ২টি, সিলেট ১টি, সৈয়দপুর ২টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুল হক জানান, বিশ্বের দুই শতাধিক এয়ারলাইন্সের প্রায় ১ হাজার ৫০০ এর বেশি এটিআর সারাবিশ্বে চলাচল করছে। এ ধরনের অত্যাধুনিক উড়োজাহাজ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী। এটি পরিবেশবান্ধব ‘গ্রিন এয়ারক্রাফট’ হিসেবে চিহ্নিত। এটিআর জ্বালানি সাশ্রয়ী, আধুনিকতম ককপিট, প্রশস্ত আসন ও অতিরিক্ত ব্যাগেজ বহনে সক্ষম ও তুলনামূলকভাবে কম শব্দদুষন তৈরি করে।

 

 

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাব-রেজিস্ট্রি অফিসগুলোর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রি অফিসগুলোর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই: আইনমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
‘পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে চান প্রধানমন্ত্রী’
‘পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে চান প্রধানমন্ত্রী’
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা