ভারতের দুই মন্ত্রী আসছেন ঢাকায়, পররাষ্ট্র সচিব যাচ্ছেন দিল্লি

শেখ শাহরিয়ার জামান
২৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৬

 

সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও এম শহীদুল হক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি দ্বি-পক্ষীয় সফরে আগামী মাসে ঢাকায় আসছেন। এদিকে, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন।  সংশ্লিষ্ট সূত্রে  এই তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, সুষমা স্বরাজ ২২ বা ২৩ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিটি বৈঠকে অংশ নেওয়ার জন্য দুই দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে। 

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যুতে ঢাকাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ভারতের আপাত অনীহা ও রোহিঙ্গা নির্যাতনকে নিন্দা না জানানোর বিষয়টি ভারতের প্রতি বাংলাদেশে জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে।’  

বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী সম্প্রতি ভারতের থিংকট্যাংক ওআরএফে এক নিবন্ধে বলেছেন, ‘এই সমস্যা শেখ হাসিনার জন্য একটি পরীক্ষা। কারণ বাংলাদেশে ২০১৮ সালে নির্বাচন হবে। তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে আক্রমণ করবে।  ভারতের প্রতি তার বন্ধুত্বনীতি নিয়ে প্রশ্ন করবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আরও আগেই আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেননি।’

এবারে চতুর্থবারের মতো যৌথ কনসালটেটিভ কমিটি বৈঠক হচ্ছে এবং দ্বি-পক্ষীয় সব প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হবে। এর আগের বৈঠকটি হয়েছিল ২০১৪ সালের অক্টোবরে।

অরুণ জেটলির সফর

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তিনদিনের সফরে ঢাকা আসছেন ৩ অক্টোবর।

সরকারের আরেকজন কর্মকর্তা জানান, ‘দুই অর্থমন্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। দুই মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। তবে মূল ফোকাস থাকবে লাইন অব ক্রেডিট।’

প্রসঙ্গত, ভারত ২০১০ সালে বাংলাদেশকে প্রথম এক বিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট দেয়। এরপর ২০১১ সালে দুই বিলিয়ন, ২০১৬ সালে চার বিলিয়ন সাধারণ লাইন অব ক্রেডিট এবং ৫০০ মিলিয়ন সামরিক লাইন অব ক্রেডিট দিয়েছে।

পররাষ্ট্র সচিবের দিল্লি সফর

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর দিল্লি যাচ্ছেন। তিনি সেখানে একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

তার সফরের বিষয়ে জানতে চাইলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ভারতে গেলে অনেকের সঙ্গে তার দেখা হবে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে আগস্টের শেষে কলম্বোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রোগ্রামে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছে।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত