আজ বিজয়া দশমী, বাজছে বিদায়ের সুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৬

আজ বিজয়া দশমী, বাজছে বিদায়ের সুর আজ বিজয়া দশমী। দেবী দুর্গার বিদায়ের দিনে মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই আজ শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

গতকাল শুক্রবার মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবীর বন্দনায় প্রতিটি পূজামণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করে।

রাজধানীসহ সারাদেশের মণ্ডপ গুলোতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেবী দূর্গার পায়ে শেষ অঞ্জলি দেওয়া। শেষবারের মতো দেবীর আশীর্বাদ কামনায় নারী, পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করছেন। মণ্ডপগুলোতে কয়েক দফা করে পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়েছে। সঙ্গে চলেছে ঢাক আর শঙ্খধ্বনি, টানা মন্ত্র পাঠ, উলুধ্বনি।

শনিবার সকাল ৯টা ৫১মিনিটের মধ্যে পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করা হয়েছে। এরপর বিকাল ৩টায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন এবং শান্তিজল গ্রহণ।

আরও পড়ুন:
সন্ধ্যা নামলেই শাহপরীর দ্বীপে রোহিঙ্গার ঢল
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের রূপরেখা নিয়ে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

/আরএআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি