যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৬১টি জরুরি ফাইল ছেড়েছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ অক্টোবর ২০১৭, ১৪:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৪:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিজিটাল মাধ্যমে ৬১টি জরুরি ফাইল ছেড়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার ওয়াশিংটন থেকে একথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গুরুত্বপূর্ণ ৬১টি ফাইল (ই-মেইল) ছেড়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানে শেষ দিন সোমবার ১৬ ই-ফাইল ছেড়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের সুবাদে নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জরুরি ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন।’

প্রেস সচিব বলেন,প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ঢাকায় তার অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন এবং বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছেন।

শেখ হাসিনা বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে) যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। লন্ডনে তিনদিন অবস্থানের পরে প্রধানমন্ত্রী আগামী ৭ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পরে লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। তবে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হওয়ায় আসার তারিখ পরিবর্তন হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। খবর বাসস।

আরও পড়ুন: লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন প্রধানমন্ত্রী

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি