আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১০:৩৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১১:২৮

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ছবি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) আপিল বিভাগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনের আবেদনের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একথা বলেন। 

আপিল বিভাগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে আবেদন নিয়ে শুনানি হয়। সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, ‘আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন।’ এসময় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চাওয়ার কথা জানালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘তিনি কার সঙ্গে দেখা করবেন বা করবেন না সেটা তো তার বিষয়। আপনারা বিষয়টি উপস্থাপন করলেন, আমরা শুনলাম।’

এর আগে বুধবার (৪ অক্টোবর) বিকালে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ব নির্ধারিত বৈঠক হয়। সে বৈঠকে প্রধান বিচারপতির অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি।

আরও পড়ুন- ছুটির আবেদনপত্রে যা বলেছেন প্রধান বিচারপতি

/এজেডকে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিন্নাহ নিয়ে মাতামাতিতে জিন্নাহ মুখ্য বিষয় নয়
জিন্নাহ নিয়ে মাতামাতিতে জিন্নাহ মুখ্য বিষয় নয়
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা আর নেই
ইন্টার মিলানের কিংবদন্তি মাজ্জোলা আর নেই
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ