প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীদের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৭, ১৮:০৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৮:২৮

সাংবাদিকদের জানাচ্ছেন বারের সভ-সভাপতি উম্মে কুলসুম রেখা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার বিকালে তার বাসভবনে যাওয়ায় পথে মৎস্য ভবনের সামনে তাদের আটকে দিয়েছে পুলিশ। এই  দাবি করেছেন বারের সভ-সভাপতি উম্মে কুলসুম রেখা।

পুলিশ মৎস্য ভবনের সামনে আইনজীবী সমিতির নেতাদের বাধা দিলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এসে বিকাল পাঁচটা ৩২ মিনিটে সাংবাদিকদের এ তথ্য জানান উম্মে কুলসুম রেখা ।

তিনি বলেন,  ‘‘গতকাল  (বৃহস্পতিবার)  আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছিলাম। তিনি জানিয়েছিলেন-  ‘প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কোনও ধরনের বাধা নেই।’ কিন্তু আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি ।’’

এর আগে শুক্রবার বিকালে বারের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা বারে একত্রিত হচ্ছি। একটু পরেই প্রধান বিচারপতির সঙ্গে  সাক্ষাতের উদ্দেশে  রওনা হবো।’

এদিকে,  শুক্রবার বিকাল থেকে সুপ্রিম কোর্ট বার এলাকা থেকে শুরু করে  প্রধান বিচারপতির বাসভবনের আশাপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।

সিএ/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী